× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:০৮ পিএম

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই স্বর্ণ ব্যবসায়ী নিহত

রাজবাড়ীর পাংশায় বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুইজনই স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। 

বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা পৌরসভার কমলাপুর এলাকার মো. কোরবান শেখ (৫৫) ও খোকসা পৌরসভার অশোক কুমার রায় (৬০)। 

নিহতের প্রতিবেশী মো. বকুল হোসেন বলেন, সকালে কোরবান শেখ ও অশোক রায় একটি মোটরসাইকেলে পাংশায় মহাজনের হালখাতা করতে যান। বাড়ি ফেরার পথে মাছপাড়া বাসস্ট্যান্ডের আগে নওপাড়া এলাকায় এলে কুষ্টিয়ার দিক থেকে ছেড়ে আসা বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তানসু সমা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাংশা মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তবে, ঘাতক চালক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা