× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনের দাবিতে সিইপিজেড শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৯ মে ২০২৫ ২১:২৫ পিএম

আপডেট : ১৯ মে ২০২৫ ২১:৩২ পিএম

বকেয়া বেতনের দাবিতে সিইপিজেড শ্রমিকদের সড়ক অবরোধ

ঈদুল ফিতরের বোনাস, বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এম এস মোডেস্ট (সিইপিজেড) লিমিটেড কারখানার শ্রমিকরা। চার দফায় তারিখ ঘোষণা করেও শেষ পর্যন্ত বেতন-বোনাস না দেওয়ায় সোমবার (১৯ মে) সকাল থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

সকাল ৮টা থেকে কারখানার সামনে বিক্ষোভ করলেও দুপুর ২টা থেকে শ্রমিকরা ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করে। 

শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় বিপাকে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। তাদের অবরোধের মুখে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে গাড়ি না পেয়ে অনেকে পায়ে হেঁটে ওই এলাকা পার হয়েছেন। 

শিল্প পুলিশ সুপার আব্দুল আল মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু তারা সরে যেতে রাজি হয়নি। তাদের একটাই দাবি মালিকপক্ষ একাধিকবার বেতন-বোনাস দেওয়ার সময় ঠিক করে দিলেও এখনও দেয়নি। তাই তারা বাধ্য হয়ে আন্দোলন শুরু করেছেন। 

তিনি আরও বলেন, আমরা মালিকপক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছি। তারা চার দফায় তারিখ দিয়ে বেতন-বোনাস দিতে ব্যর্থ হয়েছে। কবে নাগাদ শ্রমিকরা বেতন- বোনাস পাবেনÑ এটি আমরা শ্রমিকদের নিশ্চিত করে বলতে পারিনি। একাধিকবার আশ্বাস দেওয়ার পরও টাকা না পাওয়ায় শ্রমিকরা এখন আমাদের ওপরও আস্থা রাখতে পারছে না।

আন্দোলনকারী শ্রমিকরা জানিয়েছেন, ঈদ গিয়ে আরেক ঈদ চলে আসছে। কিন্তু আমরা এখনও আগের ঈদের বোনাস, বেতন পাইনি। মালিক শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। বেতন, বোনাস না পেলে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। 

এ সম্পর্কে জানতে মোডিস্ট (সিইপিজেড) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মাহমুদকে একাধিকবার মোবাইল করা হলে তিনি রিসিভ করেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা