× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের গ্যাসক্ষেত্রে গুরুত্ব দিলে অভাব হতো না : পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৯ মে ২০২৫ ২১:২২ পিএম

আপডেট : ১৯ মে ২০২৫ ২১:২৮ পিএম

দেশের গ্যাসক্ষেত্রে গুরুত্ব দিলে অভাব হতো না : পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের গ্যাসক্ষেত্রগুলোর দিকে গুরুত্ব দিলে গ্যাসের অভাব থাকত না। এগুলোকে অবহেলা করে এলএনজি আমদানি করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকালে বরিশাল সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় বরিশাল মহানগরের নাগরিক সুযোগ-সুবিধা সম্পর্কে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা গ্যাসক্ষেত্রগুলোতে অনুসন্ধান এবং উত্তোলনে পদক্ষেপ নিয়েছি। এজন্য প্রকল্প অনুমোদনও হয়েছে। বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে অনেক টাকা খরচ করেছি। কিন্তু এত দিনে গ্যাস উত্তোলন করা গেলে দেশে গ্যাসের অভাব থাকত না, বিদ্যুতেরও ঘাটতি হতো না। 

তিনি আরও বলেন, এই সরকার বড় প্রকল্প হাতে নেবে না। আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত প্রকল্পগুলোই হাতে নেওয়া হয়েছে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সামাজিক নিরাপত্তায় আর্থিক সহায়তা প্রদানের জন্য স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধির বিকল্প নেই। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন স্থানীয়দের সঙ্গে পরামর্শ না করে করা হলে সুফল পাওয়া যায় না। এক্ষেত্রেও সুফল জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধির বিকল্প নেই। 

তিনি বলেন, অনেক বড় প্রকল্প আছে; যা গিলতেও পারছি না, আবার ফেলতেও পারছি না। ৫০ কোটি টাকার কম কোনো প্রকল্প দিলে তাৎক্ষণিক অনুমোদন ও বাস্তবায়ন করা যাবে। তবে বড় কোনো প্রকল্প নেওয়া হবে না। শুধু মাতারবাড়ী প্রকল্প ছাড়া। মাঝারি প্রকল্পের আাওতায় ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা ছয় লেন প্রকল্প অনুমোদন করা হয়েছে। গাছকাটা ঘরবাড়ির ক্ষতি না করেই এই প্রকল্প বাস্তবায়ন করা যাবে। এ সময় বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা