× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাবিবের বক্তব্য ইমাম মুয়াজ্জিনদের প্রত্যাখ্যান

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৫ ২০:০৯ পিএম

আপডেট : ১৯ মে ২০২৫ ২০:২৪ পিএম

হাবিবের বক্তব্য ইমাম মুয়াজ্জিনদের প্রত্যাখ্যান

পাবনার আটঘরিয়া উপজেলায় কোনো মসজিদে জামায়াতপন্থি মুয়াজ্জিন ও ইমামকে আজান ও নামাজ পড়াতে দেওয়া হবে না বলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মসজিদ মিশন পাবনা জেলা শাখা।‌

বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের এমন ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনসহ দেশের সব মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলেও তারা দাবি করেন। সোমবার (১৯ মে) এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান বাংলাদেশ মসজিদ মিশন পাবনা জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি মাওলানা সফিউল্লাহ ও সেক্রেটারি হাফেজ আহমাদুল্লাহ।

প্রতিবাদ লিপিতে তারা বলেন, গত ১৫ মে আটঘরিয়ার দেবোত্তর বাজার জামে মসজিদে আসরের নামাজ চলার সময়ে বিএনপি নেতা আলম ও আসিম উদ্দিনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী মসজিদের বাইরে গুলি ও ককটেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় মুসল্লিরা নামাজ শেষ করে ছুটাছুটি করতে থাকেন। এক পর্যায়ে মুসল্লিদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নামাজের সময়ে গুলি ও ককটেল নিক্ষেপ একটি নজীরবিহীন ঘটনা। আমরা এমন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। 

তারা বলেন, ওই দিন সন্ধ্যায় একটি ইসলামী সংগঠনের অফিসে আগুন লাগিয়ে অফিসের আসবাবপত্র এবং পবিত্র কুরআন পুড়ানো হয়Ñ যা মিডিয়ার মাধ্যমে আমাদের নজরে আসে। আটঘরিয়ার পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিভানো হয়। অথচ জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের বলেন অফিসে আগুন দেওয়া হয়নি আর কুরআন পুড়ানো হয়নি।

যারা পবিত্র কুরআনে আগুন দিয়েছে তাদের এমন ধৃষ্টতাপূর্ণ কর্মকাণ্ডের এবং হাবিবুর রহমান হাবিবের মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, হাবিবুর রহমান হাবিব আরও বলেছেন, আটঘরিয়ার কোনো মসজিদে জামায়াতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না ও জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবেন না। হাবিব সাহেবের এমন কথা বলার কোনো নৈতিক অধিকার নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা