× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবা‌সের মুখোমু‌খি সংঘর্ষে ৩ ‌জন নিহত

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৫ ০৯:১৪ এএম

আপডেট : ১৯ মে ২০২৫ ০৯:৪৫ এএম

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবা‌সের মুখোমু‌খি সংঘর্ষে ৩ ‌জন নিহত

দিনাজপুরের বীরগঞ্জ উপ‌জেলার ২৯ মাইল এলাকায় ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তিনজন নিহত হ‌য়ে‌ছেন। তাদের ম‌ধ্যে ঘটনাস্থ‌লে দুইজন এবং হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার প‌থে একজনের মৃত্যু হ‌য়। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করানো হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে এ ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে। একজন হলেন মাই‌ক্রোবাস চালক আ‌রিফুল ইসলাম মা‌নিক। অপরজনের নাম দেলোয়ার। আহতদের নাম প‌রিচয় জানা যায়‌নি।

বীরগঞ্জ থানা-পু‌লিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা