× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, দুইজনের সাজা

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ২২:৪৫ পিএম

আপডেট : ১৮ মে ২০২৫ ২২:৪৮ পিএম

হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, দুইজনের সাজা

হবিগঞ্জ শহরে অবৈধভাবে চালানো একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির এক কর্মচারি ও মালিকের ছেলেকে সাজা দেওয়া হয়।

রবিবার (১৮ মে) বিকেলে সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উল্লাহ। 

তিনি বলেন, ‘সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই, প্যাথলজিস্ট নেই, রেইট চার্ট নেই। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয়েছে। 

এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ছেলে আজিজুল মিয়াকে ১ মাস এবং কর্মচারি লিলি চৌধুরীকে ১০ দিনের সাজা দেওয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।’ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি টিম। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা