× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদবঞ্চিতদের কাণ্ড

কুমিল্লায় বিএনপি অফিসে আগুন

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ২০:২৯ পিএম

আপডেট : ১৮ মে ২০২৫ ২০:৩৭ পিএম

কুমিল্লায় বিএনপি অফিসে আগুন

কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি অফিসে আগুন দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সদ্য ঘোষিত কুমিল্লা মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতারা কান্দিরপাড়ের অফিসে আগুন লাগায়। এ ঘটনার পরদিন রবিবার (১৮ মে) এ নিয়ে সামাজিক মাধ্যমে অগ্নিকাণ্ডের একটি ছবি দিয়ে ঝাঁজাল মন্তব্য লিখেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

মন্তব্যে তিনি লিখেছেন ‘কুমিল্লা বিএনপি কার্যালয়ে ষড়যন্ত্রমূলক ন্যক্কারজনক ঘটনা। গতকাল (শনিবার) কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় কার্যালয়ে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই একজন আদর্শিক জাতীয়তাবাদী কর্মীর কাজ হতে পারে না।’ 

এর আগে ৭ বছর পর গত বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা ছাত্রদল এবং নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রদলের আংশিক দুটি কমিটি করা হয়। ওই রাতেই দুই কমিটিতে পদবঞ্চিতরা ক্ষোভে ফুঁসে ওঠেন। নগরীর কান্দিরপাড়ে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন তারা। পূবালী চত্বরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। সদ্যঘোষিত কমিটির বিলুপ্তির দাবিতে শনিবার সন্ধ্যায় ফের বিক্ষোভ মিছিল বের করেন। পরে দলীয় অফিসে আগুন দেওয়া হয়। এ সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটান।

১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহসিন বলেন, ‘১৭ বছর দলের অনেক নেতাকর্মী মারা গেছেন। এতে দলের কোনো ক্ষতি হয়নি। যারা ত্যাগী তারা কোনোকালেই মূল্যায়িত হয় না। আজকের ঘটনা ছাত্রদলের পদবঞ্চিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ। আর কিছু নয়।’ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, ‘যোগ্য ও ত্যাগীদের দিয়ে কেন্দ্র আংশিক কমিটি ঘোষণা করেছে। পূর্ণাঙ্গ কমিটিতে অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা