× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আম পাড়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে আহত যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ২০:২৪ পিএম

আপডেট : ১৮ মে ২০২৫ ২০:৩৪ পিএম

হাফেজ আবুল কালাম।

হাফেজ আবুল কালাম।

নরসিংদীর মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হাফেজ আবুল কালাম (৩২) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রবিবার (১৮ মে) নিহতের চাচাতো ভাই শাহজাহান মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবুল কালাম উপজেলার চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে। তিনি ৩ কন্যা সন্তানের পিতা এবং স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আবুল কালামের পিতা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদুল্লাহর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার দুপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ালের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় শহিদুল্লাহর ও তার সঙ্গীয় লোকজন আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০), মেজো ছেলে আবুল কালাম (৩২) এবং আওয়ালের পুত্রবধূ হাবিবাসহ (২৮) পাঁচ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত আবুল কালাম শনিবার রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার জানান, এ ঘটনায় আবুল কালামের ভাবি শাহিনুর বেগম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেছেন। ঘটনার দিনই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, শহিদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা