× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিন পর সচল চন্দ্রঘোনা ফেরি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ২০:২২ পিএম

আপডেট : ১৮ মে ২০২৫ ২০:৩৩ পিএম

পাঁচ দিন পর সচল চন্দ্রঘোনা ফেরি

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি। রবিবার (১৮ মে) ভোর থেকে চন্দ্রঘোনা ফেরি চালু করা হয়। এর আগে রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের এক নির্দেশনা মোতাবেক গত ১৩ মে ভোর থেকে বন্ধ রাখা হয় চন্দ্রঘোনা ফেরি।

এটি বন্ধ থাকায় রাঙামাটি-বান্দরবান সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। নদীতে যাত্রী পারাপারে একমাত্র ভরসা ছিল ছোট ছোট সাম্পান। এতে করে নদীতে পারাপারকারী যাত্রী, গাড়িচালকসহ সবার দুর্ভোগ বৃদ্ধি পেয়েছিল। তবে পুনরায় ফেরি চলাচল শুরু হওয়ায় এই দুর্ভোগ কমেছে।

এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, কর্ণফুলী নদীর নাব্যতা সংকটে ড্রেজিং কাজ চলমান থাকায় ৫ দিন বন্ধ রাখা হয় চন্দ্রঘোনা ফেরি। কাজ শেষে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এই ড্রেজিংয়ের মাধ্যমে চন্দ্রঘোনা ফেরির সব সমস্যা সমাধান হবে না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

এই পথে নিয়মিত চলাচলকারী কয়েকজন জানান, ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয় ফেরি পার হতে। তা ছাড়া ড্রেজিংয়ের বিষয়ে বলেন, ড্রেজিং করার পর সাময়িক হয়তো মাটি অপসারণ হলেও বর্ষায় ভারী বৃষ্টিপাত হলে আশপাশের মাটি আবারও জমে একই অবস্থার সৃষ্টি হবে। জোয়ার-ভাটায় কর্ণফুলী নদীতে পানি বৃদ্ধি পেলে ফেরির পাঠাতন ডুবে আবারও ফেরি চলাচল ব্যাহত হবে। অর্থাৎ এখানে একটি সেতু না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ কমবে না। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা