× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

পটুয়াখালী সংবাদদাতা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৬:২৫ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৫:১৮ পিএম

৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

পটুয়াখালীতে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করেছে পরিবার। সে মামলায় আসামি করা হয়েছে সাব্বির গাজী নামে এক যুবককে। 

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান। 

শনিবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পটুয়াখালী সদর উপজেলায় এ ঘটনা ঘটে। আসামি সাব্বির গাজীর বাড়িও একই উপজেলায়। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। 

ওই শিশু জানায়, প্রতিদিনের মতো শনিবার বিকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে গলায় চাকু ধরে সাব্বির তাকে হত্যার হুমকি দিয়ে ‘ধর্ষণ’ করে। 

শিশুর বাবা বলেন, ‘আমার মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাই। সেখানে অভিযোগ দেওয়ার পর হাসপাতালে ভর্তি করেছি। অভিযুক্ত সাব্বির গাজীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, বর্তমানে ওই শিশু আগের চেয়ে কিছুটা সুস্থ। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীর পরিবার প্রথমে থানায় অভিযোগ দেয়। পরে গতকাল মঙ্গলবার মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা