× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৩:১১ পিএম

উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় উপ-পরিদর্শক (এসআই) কেএম মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন। তিনি দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন।

রবিবার (১৮ মে) ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের পূর্ব পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় দক্ষিণখান থানার এসআই কেএম মনসুর আলী গুরুতর আহত হন। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা