× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গুনিয়ায় পাহাড় কাটায় অভিযান, একজনের কারাদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৫ ২০:৩৬ পিএম

রাঙ্গুনিয়ায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে শনিবার অভিযান পরিচালনা করেন ইউএনও কামরুল হাসান। প্রবা ফটো

রাঙ্গুনিয়ায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে শনিবার অভিযান পরিচালনা করেন ইউএনও কামরুল হাসান। প্রবা ফটো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর ভেঙে অচল করে দেওয়া হয় ও একটি ডাম্পার জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। এতে উপজেলা ইউএনও নেতৃত্ব দেন এবং সেনাবাহিনী সহায়তা করে।

ইউএনও কামরুল হাসান বলেন, ‘অবৈধ পাহাড় কাটার খবর পেয়ে রাতেই সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে মঘাইছড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।’ আটক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ইউএনও আরও বলেন, ‘পাহাড় কাটার কাজে নিয়োজিত দুটি এস্ককেভেটর ঘটনাস্থলেই ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া মাটি পরিবহনের একটি ডাম্পারও জব্দ করা হয়েছে।’ পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা