× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ১৯:৪৬ পিএম

রূপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাল ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল হক আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মিলন ও সজীব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন হলেনÑ আলম মিয়া, জোবায়ের, মজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল। সাজাপ্রাপ্ত অপর দুই আসামি পলাতক থাকায় তাদের নাম জানা যায়নি।

মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০০৯ সালের ২০ আগস্ট রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামে একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান রায়ের বিষয়টি নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে জানান, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা