চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১৯:৪৩ পিএম
কারাগারে নিহত লাল য়েং কিম বম।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লাল য়েং কিম বম (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান।
তিনি বলেন, ‘কিম বম বুক ব্যথায় ভুগছিলেন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করছি বুকে ব্যথাজনিত কারণে মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।’
পরিবারের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতির পরও তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লাল য়েং কিম বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ার লালমিন লিয়ান বমের ছেলে। গত বছরের ৮ এপ্রিল যৌথ বাহিনী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বিরোধী অভিযানের অংশ হিসেবে বেথেল পাড়া থেকে নারীসহ মোট ৪৯ জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে তিনি একজন।