× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ১৯:১৯ পিএম

আপডেট : ১৫ মে ২০২৫ ১৯:২৯ পিএম

শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন (৩২) নামে এক মেয়ের জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে চরমার্টিন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাশেম মেম্বারের সমাজের কামাল মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত মোসলেহ উদ্দিন ওই বাড়ির কামাল মাঝির মেয়ের জামাই এবং লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে। 

নিহতের শ্বশুরের পারিবারিক সূত্রে জানা যায়, ১০-১২ বছর আগে মোসলেহ উদ্দিনের সঙ্গে চরমার্টিনের রুনা বেগমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সে চাকরির সুবাদে ঢাকাসহ বিভিন্ন জায়গায় পরিবার নিয়ে থাকতেন। এর মধ্যে গত রমজান মাসে শ্বশুরবাড়িতে ওঠেন। তার পর থেকে ওই বাড়িতে ছেলে মেয়ে ও পরিবারের সঙ্গে বসবাস করতেন। গত রাত আনুমানিক ৩টার দিকে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। ভোরে বাড়ির লোকজন গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী রুনা বেগম বলেন, রাতে আমরা একসঙ্গে ঘুমিয়েছি। রাত আনুমানিক ৩টার দিকে একটা ফোন পেয়ে সে ঘর থেকে বের হয়ে যায়। এর মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। ভোরে চাচির চিৎকার শুনে গিয়ে দেখি তার লাশ গাছে ঝুলছে। এ ঘটনার কোনো কারণ জানেন না বলে জানান তিনি।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুরের মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা