× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি সীমান্তে ধান ক্ষেতে মিলল ড্রোন, পুলিশের ধারণা ভারতীয়

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ১৬:৩৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় ধান ক্ষেতে একটি ড্রোন ক্যামেরা পাওয়া গেছে। পুলিশের ধারণা, ড্রোনটি ভারতীয়।

বুধবার (১৪ মে) বিকেলের দিকে ধান কাটতে গিয়ে ড্রোনটি পেয়ে বাড়িতে নিয়ে যান এক শ্রমিক। পরে রাতে থানা পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলের দিকে হিলির ঘাসুড়িয়া সীমান্ত ঘেঁষা এলাকায় ক্ষেতে ধান কাটার সময় প্রফুল্ল টপ্প নামের একজন শ্রমিক ড্রোনটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন। এসময় ড্রোনটি তিনি বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে রাত ৯টার দিকে হাকিমপুর (হিলি) থানা পুলিশ ও বিজিবি প্রফুল্ল টপ্পর বাড়ি থেকে ড্রোনটি উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ড্রোনটি ভারতীয়।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা