× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ২০:৪০ পিএম

আপডেট : ১৪ মে ২০২৫ ২০:৪২ পিএম

সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সীমান্তে ঘাস কাটতে যাওয়া এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ মে) বিকালে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বিওপি সীমান্তের শুন্য রেখা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশি ওই নাগরিককের নাম আজিজুর হক। উপজেলার শাহানাবাদ গ্রামের মরতুজা ইসলামের ছেলে তিনি।

ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বিজিবি ৫০ ব্যাটালিয়নের আওয়াতাধীন ধর্মগড় বিওপি এলাকায় চারজন বাংলাদেশি নাগরিক ঘাস কাটাতে যান। এ সময় বিএসএফ একজনকে ধরে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা তাকে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। বিএসএফ পতাকা বৈঠকে ওই বাংলাদেশিকে ফেরত দেওয়ার কথা আশ্বস্ত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা