× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণা খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানা ঘেরাও

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫ ২২:৩৫ পিএম

নেত্রকোণা খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানা ঘেরাও

নাশকতার মামলায় নেত্রকোণা খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনকে সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পরপরই তার মুক্তির দাবিতে নেত্রকোণা মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করে খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা।

তাকে মুক্তি না দিলে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান তারা। এরই মধ্যে নেতাকর্মীরা আগামীকাল মঙ্গলবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, আমাদের খেলাফত শ্রমিক আন্দোলনের নেত্রকোণা জেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন। তাকে আওয়ামী লীগ বানিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তার মুক্তি দাবি করছি।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ১১ মে সুমন মিয়া নামে ইউনিয়ন তাঁতী দলের এক নেতা নাশকতার অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা