× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫ ২০:৪২ পিএম

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বন্ধ থাকা একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন, পবিত্র ঈদুল ফিতরের বোনাস ও চাকরিচ্যুত শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (১২ মে) দুপুরে দুই ঘণ্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঁঠালী এলাকায় এ কর্মসূচি পালন করেন রোর ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হলে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

শ্রমিক ও পুলিশ সূত্র জানা যায়, গেল ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া বেতন এবং ঈদুল ফিতরের বোনাসসহ চাকরি অবসানের চূড়ান্ত পাওনাদি, প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে গতকাল ১১ মে পরিশোধ করার কথা থাকলেও করা হয়নি। তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ অন্যান্য দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় তারা প্রথমে মহাসড়কের পাশে মানববন্ধন ও পরে মহাসড়ক অবরোধ করেন।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় অবস্থিত রোর ফ্যাশন লিমিটেডের কারখানাটিতে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী মিলে ১ হাজার ৩৫৭ জন কর্মরত ছিলেন। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ঋণ নিয়ে কারখানাটি পরিচালিত হচ্ছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কারখানাটি ব্যাংকঋণের লভ্যাংশ পরিশোধ করতে পারছিল না। দুই দফা লভ্যাংশের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংক কারখানাটিকে সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয়। এদিকে কারখানার শ্রমিকরা গত বছরের নভেম্বর থেকে বকেয়া বেতনের জন্য আন্দোলন শুরু করেন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, গত মার্চ মাসে কারখানাটি লে অফ ঘোষণা করা হয়। পরে শ্রমকিদের এক মাসের বেতনও পরিশোধ করা হয়েছিল। অন্য বকেয়া বেতন ও ঈদ বোনাসের জন্য তারা মহাসড়ক অবরোধ করেন। কারখানার সামনে তারা ঘেরাও কর্মসূচি পালন করবেন বলে মহাসড়ক ছেড়ে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা