× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাহকদের টাকা আত্মসাৎ

সাউথইস্ট ব্যাংকের ব্রাঞ্চ কর্মকর্তা গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫ ২৩:০৮ পিএম

সাউথইস্ট ব্যাংকের ব্রাঞ্চ কর্মকর্তা গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞা উপজেলায় গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে সাউথইস্ট ব্যাংকের সিলোনিয়া ব্রাঞ্চ কর্মকর্তা জিয়াউল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১১ মে) সকালে অভিযান চালিয়ে ফেনী শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিয়াউল হক ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় এলাকার আব্দুল হকের ছেলে। তিনি সিলোনিয়া ব্রাঞ্চের জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, জিয়াউল হক সুকৌশলে ব্যাংকের কিছু গ্রাহকের জমা হওয়া অর্থ আত্মসাৎ করেছেন। গ্রাহকের স্বার্থ বিবেচনায় নিয়ে ব্যাংকের ব্রাঞ্চপ্রধান কামরুজ্জামানের অভিযোগের ভিত্তিতে দাগনভূঞা থানায় মামলা হয়। 

ব্যাংকের গ্রাহকের আমানতের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শৈবাল বড়ুয়ার সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক টিম গঠন করা হয়। ওই টিম চার দিন ফেনীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল হককে গ্রেপ্তার করে।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের আর্থিক প্রতারণার ঘটনা প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা