× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরীরে পেট্রোল ঢেলে ছাত্রের আত্মহত্যা, মরদেহ মিলল পুকুরে

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫ ২১:১৭ পিএম

শরীরে পেট্রোল ঢেলে ছাত্রের আত্মহত্যা, মরদেহ মিলল পুকুরে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক শিক্ষার্থীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ মে) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামে নিজ বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনরা।

নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার অন্নব রিউশা। তিনি ওই গ্রামের সোহেল রানার ছেলে।

স্বজনদের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৩ সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত রিউশা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও কোনো প্রতিষ্ঠানে সুযোগ পাননি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রিউশা। ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার জানায়, রিউশা গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। শনিবার রাত সোয়া ৯টার পর থেকে নিখোঁজ ছিল। রাতে খোঁজ করেও পাওয়া যায়নি। গতকাল রবিবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে তার পোড়া মরদেহ দেখতে পান স্বজনরা। 

নিহতের চাচা ইকবাল বিশ্বাস বলেন, বাগানে থাকা পরিত্যক্ত টিনশেড ঘর ও পুকুরপাড়ে পাওয়া যায় পোড়া কাপড় ও আগুনের ছাই। ধারণা করা হচ্ছে, গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা