× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় : আমীর খসরু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ মে ২০২৫ ২১:০৩ পিএম

মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় : আমীর খসরু

ধর্মীয় মতাদর্শে ভিন্নতা থাকা সত্ত্বেও সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেছেন, এই রাষ্ট্র ও সমাজে বিভক্তির কোনো সুযোগ নেই। দেশ পরিচালিত হবে সকল নাগরিকের অংশগ্রহণেÑ ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের মানুষ স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়।

রবিবার (১১ মে) সকালে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধমন্দিরের সামনে আয়োজিত শান্তি শোভাযাত্রা-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, সংখ্যাগরিষ্ঠের রাজনীতি বাংলাদেশে চলবে না। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করবে। রাজনৈতিক ভিন্নমত থাকবে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘গত ১০-১৫ বছর ধরে বাংলাদেশে যে অশান্তির পরিবেশ বিরাজ করছে, তা আমাদের সমাজ, রাজনীতি ও অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তোলার।’

বুদ্ধিস্ট কমিউনিটির প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে বেড়ে ওঠা আমাদের শৈশবের অভিজ্ঞতায় বৌদ্ধ সম্প্রদায়ের বন্ধুত্ব ও সহাবস্থানের চিত্র স্পষ্ট। বুদ্ধপূর্ণিমার শান্তির বাণী শুধু বিশ্বের জন্য নয়, বরং বাংলাদেশের জন্যও প্রাসঙ্গিক।’

সমাবেশে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া। শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন, আরকেকে বাংলাদেশের ব্রাঞ্চ মিনিস্টার মরি মাসানোবু, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা।

শান্তির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই শোভাযাত্রায় ৬১টি সংগঠন অংশ নেয়। বর্ণাঢ্য এই আয়োজনটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধমন্দিরে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা