× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুধু ভোট নয়, তরুণদের নেতৃত্বও চায় বিএনপি: মোনায়েম মুন্না

চট্টগ্রাম থেকে প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৫ ২০:৩৬ পিএম

আপডেট : ১০ মে ২০২৫ ২০:৩৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

‘বিএনপি শুধু তরুণদের ভোট নয়, তাদের নেতৃত্বও চায়’ বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। 

তরুণ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম স্বপ্ন দেখে। স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়তা ও শক্তি রাখে। গত জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আপনারাই ছিলেন অগ্রসৈনিক। স্বৈরাচারের হামলা, মামলা, নির্যাতন, রক্তচক্ষু উপেক্ষা করে আপনারাই বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সব সময় তরুণদের সামনের সাঁড়িতে ছিল। প্রতিটি সংগ্রামে আমরাই রাজপথে নেতৃত্ব দিয়েছি, রক্ত দিয়েছি, আত্মত্যাগ করেছি কিন্তু পিছপা হইনি।’

শনিবার (১০ মে) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে তিনি এসব কথা বলেন। 

মোনায়েম মুন্না বলেন, ‘পরিবর্তন কখনো ক্ষমতাসীনদের দয়ায় আসে না। এটি আসে সাহসী প্রজন্মের ত্যাগ, দৃঢ়তার মাধ্যমে। দেশের প্রায় ৬৫ শতাংশ তরুণ। এটি শুধু পরিসংখ্যান নয়, এটি সম্ভবনার প্রতীক। এই বিপুল পরিমাণে তরুণ প্রজন্ম এখনো রাষ্ট্র পরিচালনার মুল স্রোত থেকে বঞ্চিত। তাদের মেধা, মনন, সৃজনশীলতা আজ অবহেলিত।’

‘বিএনপি শুধু তরুণদের ভোট নয়, তাদের নেতৃত্বও চায়। রাষ্ট্র গঠনে তাদের অংশীদারত্ব চায়। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। এই তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তরুণদের ধারণ করেই বিএনপির রাজনীতি ও রাষ্ট্রনীতি,’ যোগ করেন তিনি।

যুবদলের সভাপতি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ গড়ব। তরুণরা বেকারত্বে হতাশ হবে না, বাকস্বাধীনতায় বাধা আসবে না, ভোটের অধিকার হরণ করা হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা