× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১০:৫০ এএম

আপডেট : ০৭ মে ২০২৫ ১১:৫৩ এএম

মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (৭ মে) ভোরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

দগ্ধরা হলেন- ফাতেমা (৪০), তার মেয়ে সাদিয়া (২০) এবং সাদিয়ার এগারো মাস বয়সী শিশু ইসরাত।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরের দিকে মোহাম্মদপুর থেকে দুই নারী ও এক শিশু দগ্ধ অবস্থায় জরুরি বিভাগ এসেছে। তাদের মধ্যে ফাতেমার শরীরের ৭ শতাংশ, সাদিয়ার শরীরের ৭ শতাংশ এবং শিশু ইসরাতের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের তিনজনকেই অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস বলেন, ভোরের দিকে তারা বাসায় ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা তিনজনই দগ্ধ হয়। কীভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলো সে বিষয়ে কিছু বলতে পারছি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা