× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৫ ১০:৪৮ এএম

সাবেক মন্ত্রীর বাসা থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশান থানা এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। 

শনিবার (৩ মে) রাত পৌনে ৮টায় তাদের থানায় হাজির করা হয়। এর আগে শনিবার দিনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রোববার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী আবিদ হোসেন ও হৃদয় হোসেন। তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আজকে দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, রাজধানী ঢাকার গুলশান থানা এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদের আদালতে প্রেরণ করা হবে। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা