× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৫ ২২:৪৪ পিএম

বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তারকে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও সাহিদা আক্তার।

অনুষ্ঠোনে উপস্থিত বক্তারা বিদায়ী ইউএনওর কর্মকালের প্রশংসা করে বলেন, “তিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে।”

বিদায়ী ইউএনও সাহিদা আক্তার তার প্রতিক্রিয়ায় বলেন, “বুড়িচংয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এ সহযোগিতা আজীবন মনে রাখব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ, কিবরিয়াসহ আরো অনেকে।

পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও'কে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা