× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ মে ২০২৫ ২০:৩৪ পিএম

আপডেট : ০৩ মে ২০২৫ ২০:৫৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রামের পতেঙ্গায় সাগরতীর থেকে নারী ও শিশুসহ ৩৫ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। 

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটকের পর তাদের নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ৩৫ জনের মধ্যে ১৯ জন শিশু। তারা সবাই নোয়াখালীর ভাসানচরে সরকারি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। শুক্রবার রাতে অবৈধভাবে ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম নগরীতে আসে এবং পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অবস্থান নেয়।

আটক রোহিঙ্গারা সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় দুই দালালের মাধ্যমে তারা ক্যাম্প থেকে বের হন। রাত ১টায় তাদের নৌকায় তুলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। ভোরে পতেঙ্গায় পৌঁছানোর পর তাদের সেখানে রেখে দুই দালাল চলে যায়। তাদের চট্টগ্রাম থেকে সড়কপথে কক্সবাজারের উখিয়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা