× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাম্পত্য কলহের জেরে শাশুড়িকে হত্যা, আহত স্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৫ ১৫:৫৮ পিএম

দাম্পত্য কলহের জেরে শাশুড়িকে হত্যা, আহত স্ত্রী

দাম্পত্য কলহের জের ধরে ময়মনসিংহের মুক্তাগাছায় জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি ফজিলা খাতুন (৪৫) মারা গেছেন।  এ সময় ছুরিকাঘাতে স্ত্রী রুমা আক্তার (২০) গুরুত্বর আহত হন।  এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) গভীর রাতে উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ খুনের ঘটনা ঘটে।  

এ ঘটনায় পলাতক রয়েছেন অভিযুক্ত মনির মিয়া (৩০)।  তিনি একই এলাকার সেলিম মিয়ার ছেলে।  পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।  অপরদিকে, নিহত ফজিলা খাতুন ওই এলাকার বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী। 

স্থানীয়রা জানান, গতরাতে মনিরের সঙ্গে তার স্ত্রীর বাগবিতণ্ডা চলছিল। একপর্যায়ে রাগ করে মনির ঘর থেকে চলে যায়।  শেষরাতে মনির পুনরায় বাড়িতে এসে জোরপূর্বক তার ৪ বছর বয়সী ছেলে মো. রোহান মিয়াকে নিয়ে যেতে চান।  এ নিয়ে তার স্ত্রী ও শাশুড়ির সঙ্গে মনিরের পুনরায় কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আহত করেন।  শাশুড়ি ফজিলা খাতুন বাধা দিলে মনির হাতে থাকা ছুরি দিয়ে তাকেও আঘাত করেন।  এ ঘটনায় দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান।  সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাশুড়ি ফজিলা খাতুনকে মৃত ঘোষণা করেন।  বতর্মানে আহত রুমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত জামাতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা