× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৫ ১৫:৩৪ পিএম

নাফ নদী থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ অংশের নাফ নদে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন- আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)।  তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭নং ক্যাম্পের বাসিন্দা।  

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় চার জেলেকে ধরে নিয়ে গেছে 

বলে একটি অভিযোগ পেয়েছি।  এ বিষয়ে বিজিবিকে জানানো হয়েছে। 

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতিদিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদে শিকারে যান জেলেরা।  এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।  এ সময় আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসেন।  বর্তমানে জেলেরা আতঙ্কে আছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা