× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

দগ্ধ অন্তঃসত্ত্বা তাসলিমার মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ ১১:৪৭ এএম

 দগ্ধ অন্তঃসত্ত্বা তাসলিমার মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের দগ্ধ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা (৩০) মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন মারা গেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত তাসলিমা শেরপুরের ঝিনাইগাতী থানার কাসেম আলীর মেয়ে। জয়দেবপুর এলাকায় স্বামী হোসেন আলী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ভাড়া থাকতেন। তারা স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টস কর্মী।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে তাসলিমা নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারী আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে সোমবার সকাল সোয়া ৯টার দিকে সিমা আক্তার ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ফিমেল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া পারভীনের শরীরের ৩২ শতাংশ, তানজিলার শরীরের ৯০ শতাংশ এবং শিশু আয়ানের শরীরের ২৮ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে চিকিৎসা চলছে।

গাজীপুরের জয়দেবপুরে রবিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। 

দগ্ধরা হলেন—সীমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) ও তার মেয়ে তানজিলা বেগম (১০)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা