× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে ৪ নিরাপত্তা প্রহরী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১৫:৩৩ পিএম

উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে ৪ নিরাপত্তা প্রহরী

রাজধানীর উত্তরা থানাধীন উত্তরা নর্থ টাওয়ারের চার নিরাপত্তা প্রহরী অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। 

অসুস্থ নিরাপত্তা প্রহরীরা হলেন- মো. সাঈদান (৩০), মোহাম্মদ আলী (৪২), মো. হাবিব (৩৫) ও মো. ইমদাদ (৪৫)।

অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা ওয়ান সিকিউরিটি সার্ভিসের মালিক জাকির হোসেন জানান, আজ সকালের দিকে তারা নিজেরাই রান্না করে খাবার নিয়ে অফিসে এসেছিল। এ সময় কে বা কারা তাদের খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। এতে চারজন নিরাপত্তা প্রহরী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে খবর পেয়ে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে  আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘দুপুরের দিকে ওই চার নিরাপত্তা প্রহরীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের চিকিৎসা শেষে তাদের ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা