প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ০৯:১৮ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫ ১১:৩০ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আলিমুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আবদুর রহমান (২৫) নামে একজন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ তথ্যগুলো নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে দুজন আরোহী মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথমধ্যে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে চলে যায়। এতে আরোহী দুজন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের টিম গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।