× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আড়াই কেজির রুপালি ইলিশটি বিক্রি হলো ১৪ হাজার টাকায়

বরগুনা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১৮:৪২ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫ ১৮:৪৩ পিএম

আড়াই কেজির রুপালি ইলিশটি বিক্রি হলো ১৪ হাজার টাকায়

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রুপালি ইলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে পাথরঘাটা বিএফডিসি মার্কেটে মাছটি প্রায় ১৪ হাজার টাকায় বিক্রি হয়।

ইলিশটি শুক্রবার ভোর রাতে জোয়ারের সময় পাথরঘাটার সাবার নামের একটি নৌকার জেলেদের জালে ধরা দেয়। সেটি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতারণ কেন্দ্র বিএফডিসিতে মাছটি নিয়ে আসা হয় খোলা ডাকে বিক্রির জন্য।

রাজা ইলিশখ্যাত রুপালি ইলিশটি কিনে নেন স্থানীয় পাইকার হানিফ মিয়া।

তিনি বলেন, ‘ইলিশ বলেশ্বর নদীর রাজা। এ নদীর মাছ দেখতে যেমন চকচকে রুপালি, খেতেও তেমনি অসাধারণ। বলেশ্বর নদীর মাছ অন্যান্য নদীর মাছের চেয়ে স্বাদ বেশি। এ মাছ দেখতে সাদা ও স্বচ্ছ দেখায়। এটি মূলত রুপালি ইলিশ। সর্বোচ্চ ডাকে মাছটি প্রায় ১৪ হাজার টাকায় কিনেছি। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করা হবে।’

বর্তমানে সাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। এমন সময় এত বড় ও মূল্যবান ইলিশ ধরা পড়ায় জেলেদের মাঝে উৎসাহ দেখা গেছে। একইসঙ্গে বাজারে ক্রেতাদের মাঝেও ব্যাপক কৌতূহল তৈরি হয় মাছটি ঘিরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা