× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাই ফেরত যাত্রীর পরিধেয় কাপড়ে মিলল গলানো স্বর্ণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১৪:৫০ পিএম

দুবাই ফেরত যাত্রীর পরিধেয় কাপড়ে মিলল গলানো স্বর্ণ

শুল্ক ফাঁকি দিয়ে অভিনব পন্থায় দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বাংলাদেশে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীর পরিধানের কাপড়ে গলানো এসব স্বর্ণ জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত জাতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশিকালে স্বর্ণের চালান জব্দ করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তি অভিন্ন পদ্ধতিতে স্বর্ণকে গলিয়ে তার পরিধানের কাপড় শার্ট ও প্যান্টে করে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে নিয়ে এসেছিলেন। এ ঘটনায় জব্দকৃত স্বর্ণের পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে স্বর্ণগুলোর দাম কোটি টাকার ওপরে হতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটের (বিজি-২২৮) এক যাত্রীর জ্যাকেট ও আন্ডারওয়্যার থেকে একই কায়দায় আনা স্বর্ণের চালান জব্দ করেছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা