× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদ্ধ ঘরে আগুন : পারিবারিক কলহের জেরে ২ ছেলেকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৯:২৮ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ২০:৪০ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

মাদারীপুরের বদ্ধ ঘরে আগুন এবং দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের মাকে গ্রেপ্তার করে পুলিশ বলছে, এটা ছিল নাশকতা। মা পূর্ণিমা রানি তার দুই শিশুছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি বলছেন, ‘পারিবারিক কলহের জেরে পূর্ণিমাকে তালাকের হুমকি দেন তার স্বামী। একটি মামলায় স্বামী মানিক বৈদ্যকে জেলহাজতে পাঠানো হলে নাশকতার পরিকল্পনা করেন স্ত্রী পূর্ণিমা। প্রথমে বড় ছেলেকে গলা টিপে হত্যা করেন তিনি। আর ছোট ছেলেকে ঘরে রেখেই আগুন লাগিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন পূর্ণিমা।’

সোমবার দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের মওলা মাতুব্বরের বাড়ির একটি ঘরে আগুন লাগে। ওই ঘরে ভাড়া থাকত মানিকের পরিবার। শিশুদের নানিও থাকত সেখানে। এলাকাবাসী বলছেন, সোমবার সকালে দুই শিশুসন্তানকে ঘরে রেখে দরজায় ছিটকিনি লাগিয়ে মা গিয়েছিলেন কাজে। এ অবস্থায় ঘরে আগুন লাগে। এলাকাবাসী গিয়ে আগুন নেভান। তারা ঘরের দরজা খুলে এক শিশুর দগ্ধ লাশ উদ্ধার করেন। আরেক দগ্ধ শিশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুদের বাবা জেলহাজতে রয়েছেন। দুই শিশুর বয়স এক বছর ও আড়াই বছর। মানিকের বাড়ি সদর উপজেলার শ্রীনদী গ্রামে।

শিশুদের মৃত্যুর পরও তাদের মা ও নানি ফিরে না আসায় প্রশ্ন ওঠে। তাদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।

মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা শহরের কাকরাইল এলাকা থেকে শিশুদের মাকে গ্রেপ্তার করেন মাদারীপুর থানার উপপরিদর্শক তন্ময় মন্ডল ও গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। নানিকে এখনও পাওয়া যায়নি। মাকে মাদারীপুর থানায় আনা হয়েছে।

এ ঘটনায় থানায় শিশুদের চাচি রত্না রানী বাদী হয়ে মামলা করেছেন। মা পূর্ণিমার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।

মাকে জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে ওসি বলেন, ‘পারিবারিক কলহের জেরে পূর্ণিমাকে তালাকের হুমকি দেন তার স্বামী। একটি মামলায় তাকে জেলহাজতে পাঠানো হলে নাশকতার পরিকল্পনা করেন পূর্ণিমা। প্রথমে বড় ছেলে গলা টিপে হত্যা করেন তিনি। আর ছোট ছেলেকে ঘরে রেখেই আগুন লাগিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন পূর্ণিমা।’

নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পারিবারিক কলহসহ সব দিক বিবেচনায় নিয়ে অধিতকর তদন্ত করছে। তদন্ত শেষে আরও বিস্তারিত বোঝা যাবে বলে জানান ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা