× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রে যাওয়ার পথে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ ২০:৩২ পিএম

কেন্দ্রে যাওয়ার পথে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধুকে কুপিয়ে আহত করা হয়েছে। 

বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলো মাঝারদিয়া গ্রামের জাফর মাতুব্বরের ছেলে আশিক মাতুব্বর এবং একই গ্রামের দুলাল শেখের ছেলে সাইম শেখ।

আশিক স্থানীয় আবু ফয়েজ রেজা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং সাইম ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষার্থী।

আহতদের অভিযোগ, সকালে আশিক ও সাইমসহ অন্য বন্ধুরা ভ্যানে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল।  তাদের ভ্যানটি ভাঙ্গা বাজারে এলে আগে থেকে সেখানে থাকা মাঝারদিয়া গ্রামের খায়ের মাতুব্বরের ছেলে ফাহিম ধারালো অস্ত্র দিয়ে তাদের দুইজনকে কুপিয়ে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আহত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করে তারা।

আহত আশিকের দাবি, এক বছর আগে গেমস খেলা নিয়ে ফাহিমের সঙ্গে তার মারামারি হয়। তখন বিষয়টি তাদের অভিভাবকরা মীমাংসা করে দেয়৷ কিন্তু এক বছর পরে হঠাৎ করে আজ ফাহিম আমাকে এবং আমার বন্ধু সাইমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা