× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ২০:০৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে সাত সদস্যের প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশন পরিদর্শন করে।

পরে ওই ক্যাম্পের সমন্বিত সংক্রমণ রোগ ও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন তারা। এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তা প্রতিনিধিদলকে এ প্রতিষ্ঠানের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানান।

এসময় চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গাদের কথা শুনেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।

বেলা ১১টার দিকে প্রতিনিধিদলটি ক্যাম্প-১৮ এর ব্লক ই/এল-১৭ এর আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকর্তৃক পরিচালিত ‘রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র’ পরিদর্শন করে। এসময় রোহিঙ্গা শিল্পীরা তারানা বাজিয়ে গানের মাধ্যমে তাদের কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরেন।

প্রতিনিধিদলে ছিলেন বিশ্ব ব্যাংকের অপারেশন অফিসার রাফি হোসাইন, সমাজ উন্নয়ন বিশেষজ্ঞ সাবাহ মঈন, সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ গিওর্জি বেলা ফ্রিটশে, সমাজ উন্নয়ন বিশেষজ্ঞ শ্রীমতী জয়তী শেঠি, সমাজ উন্নয়ন বর্ধিত মেয়াদী পরামর্শদাতা সাবিনা পারভীন, পরামর্শক মোহাম্মদ আবদুস সবুর ও তানজিনা রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা