× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লবণের মাঠ দখল নিয়ে গোলাগুলি, আহত ৩০

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৯:৫০ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৫ ১৯:৫৪ পিএম

অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়া ব্যক্তিরা। প্রবা ফটো

অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়া ব্যক্তিরা। প্রবা ফটো

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, লবণের মাঠ দখলকে কেন্দ্র করে সংঘাতের এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ মাহিম, আজিজুর রহমান, নুর হোসেন, মোহাম্মদ দেলোয়ার, শাহজাহান, মোহাম্মদ রুবেল, জমির উদ্দীন ও আবদুল করিম। এছাড়া আহত আরও ১৫ থেকে ২০ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উত্তর সরলের নতুন বাজার এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে ওই এলাকার দোকানপাট বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘লবণের মাঠ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকে বিরোধ আছে। সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে আছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা