রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৬:৫৯ পিএম
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার ফুফার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকসুদকে (৪২) স্থানীয়রা শাস্তি দিয়ে গ্রামছাড়া করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভুক্তভোগী শিশুটির মা ঘটনাটি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার সকালে রামগতি উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মাকসুদ উপজেলার চর বাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকার বাসিন্দা। সম্পর্কে শিশুটির ফুফা হওয়ার সুবাদে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।
জানা যায়, ভূক্তভোগী শিশুটির বাবা পেশায় রিকশাচালক। তিনি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। ঘটনার দিন শিশুটির মা বোনের প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান। আর বাবা জীবিকার প্রয়োজনে রিকশা নিয়ে বের হন। এই সুযোগে ঘরে প্রবেশ করেন অভিযুক্ত মাকসুদ। ঘরে একা পেয়ে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। পরে অভিযুক্ত মাকসুদ তাৎক্ষণিক পালিয়ে যান।
ভূক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়েকে বাসায় রেখে বোনের ছেলের চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাই। বাড়িতে আসলে মাকসুদ আমার ধর্ষণের চেষ্টা করে বলে মেয়ে ও প্রতিবেশীরা আমাকে জানায়। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্ত মাকসুদকে বেতের আঘাত দিয়ে, কান ধরে উঠবস করিয়ে ও মুচলেকা নিয়ে গ্রামছাড়া করেন।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ধর্ষণের ঘটনা ঘটেনি। তবে চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে মামলা করতে বলেছি। অভিযুক্তকে আটক করার চেষ্টা চলছে।