× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৫:৫১ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৫ ১৫:৫৪ পিএম

ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা

সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধবার এবং বৃহস্পতিবার দুইদিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন এ ঘোষণা দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, ‘কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগামীকাল এবং পরদিন কলেজ বন্ধ থাকবে।’ এসময় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। 

তবে, এর বিপরীতে শিক্ষার্থীদের কলেজ বন্ধের বিষয়টি প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এর আগে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজর সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা সিটি কলেজে শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। এর বিপরীতে ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন সায়েন্সল্যাব মোড় এলাকায়। সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা