× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা কলেজ-সিটি কলেজের সংঘর্ষে আহত পাঁচজন ঢামেকে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৫:৪৪ পিএম

ঢাকা কলেজ-সিটি কলেজের সংঘর্ষে আহত পাঁচজন ঢামেকে

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের ভর্তি করানো হয়। 

আহতরা হলো- ঢাকা কলেজের মো. নাজমুস সাকিব(১৮), মো. রাজিন(১৮), সিটি কলেজের মো. শামীম (১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি (৩০) ও শিক্ষার্থী মো. সিয়াম (১৭)।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘সোমবার সিটি কলেজে শিক্ষার্থীরা আমাদের কয়েকজনকে মারধর করে। তারই জের ধরে আজকে এ ঘটনা ঘটানো হয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত পাঁচজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদের মাথায় আঘাতের এবং সিটি কলেজের শিক্ষার্থীর শামীমের কোমরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। চিকিৎসক বলছে শামীমের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি ‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা