ঝালকাঠি সংবাদদাতা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৭:৪৪ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৮:১৯ পিএম
সংবাদ সম্মেলনে অপূর্ব কুমার পাল ওরফে আবদুল্লাহ আল মইন। ছবি : প্রবা
স্ত্রীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ঝালকাঠির অপূর্ব কুমার পাল নামে এক যুবক।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঝালকাঠি শহরে টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
অপূর্ব কুমার জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের স্বপন কুমার পালের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অপূর্ব কুমার বলেন, ২০১৫ সালে তিনি একই ইউনিয়নের এক নারীকে বিয়ে করেন।কয়েক বছর আগে তারা দুজনই ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম পরিবর্তন করে রাখেন আবদুল্লাহ আল মইন। তার স্ত্রীর নামও পরিবর্তন করা হয়।
অপূর্ব কুমারের অভিযোগ, বছর খানেক ধরে তার স্ত্রী এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন। গত ৩১ অক্টোবর তার স্ত্রী টাকা, স্বর্ণালংকার ও তিন বছরের শিশুসন্তানকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ৭ নভেম্বর ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন অপূর্ব কুমার।
এর জেরে তার বিরুদ্ধে স্ত্রীর ওপর হামলার মিথ্যা অভিযোগ আনা হয়।
তবে তার স্ত্রী এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি পাল্টা অভিযোগ করেছেন তার স্বামীর বিরুদ্ধে। তিনি বলেন, ‘অপূর্ব নিজেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। প্রেমিকাকে নিয়ে তিনি আমার ওপর হামলা চালিয়েছেন।’