× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১২:০০ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৫ ১২:০৫ পিএম

পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি

কয়েক দিন আগেও যেখানে সোমেশ্বরী নদীর বুক ফেটে যাচ্ছিল খরায়। এখন সেখানে পাহাড়ি ঢলে বাড়ছে পানি। সুনামগঞ্জের বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়ায় হঠাৎ পাহাড়ি ঢলে টইটম্বুর হয়ে উঠেছে সোমেশ্বরী।

সোমবার (২১ এপ্রিল) বিকালের দিকে ভারতের মেঘালয়ে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে আসতে শুরু করে নদীটিতে; যাতে কয়েক ঘণ্টার মধ্যেই বদলে দেয় নদীর চেহারা। তবে হঠাৎ পানি বাড়ায় বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই কারণ এখনও সুনামগঞ্জের নদী ও হাওর শুকনো রয়েছে। পাশাপাশি ফসলের ক্ষতি হওয়ারও কোনো শঙ্কা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা