× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে সিএনজিতে পেট্রোলবোমা নিক্ষেপ, দগ্ধ দুই নারী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ১৪:৩৫ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৫ ১৬:৫৪ পিএম

চট্টগ্রামে সিএনজিতে পেট্রোলবোমা নিক্ষেপ, দগ্ধ দুই নারী

চট্টগ্রাম নগরের চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।  এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন।  আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।  তবে, এই ঘটনার আট ঘন্টা পার হলেও কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোন তথ্য জানা যায়নি।

রবিবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে মহানগরের বায়েজিদ থানার আতুরার ডিপো এলাকায় চামড়া গুদামের সামনে এ ঘটনা ঘটে।

আহত দুই নারী হলেন- রাউজান পৌরসভার ছিটিয়াপাড়া শান্তিনগর এলাকার কবির আহমেদের মেয়ে লায়লা এবং জানালী হাট উজির আলী মাঝির বাড়ির বাদশা মিয়ার মেয়ে ঝরনা।

লায়লা বেগমের স্বামী আব্বাস আলী বলেন, ‘আমরা রাউজান থেকে কুতুবদিয়া যাচ্ছিলাম।  আতুরার ডিপো এলাকায় এলে দেখি মুখোশধারী কয়েকজন লোক রাস্তায় আগুন দিচ্ছে টায়ারে।  এক পর্যায়ে তারা আমাদের সিএনজিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে।  সিএনজিতে পাঁচজন ছিলো।  তাদের মধ্যে আমার স্ত্রী ও ছেলে বউ বেশি আহত হয়েছে।  আমার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানাও হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে তাদের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  জানা গেছে, তাদের গাড়িতে পেট্রোল নিক্ষেপ করা হয়েছে।

এ বিষয়ে জানতে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে কল করা হলেও তিনি কল ধরেননি।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা