× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেজিতে ৫০ টাকা বেড়েছে রসুনের দাম

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ১৩:৩৯ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৫ ১৬:৫৫ পিএম

কেজিতে ৫০ টাকা বেড়েছে রসুনের দাম

দিনাজপুরের হিলি বাজারে প্রতিটি সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। সকাল হলেই বাড়ছে যেকোন সবজির দাম। রসুনের দাম ৭০ টাকা কেজি থেকে বেড়ে তা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।হঠাৎ দাম বাড়ায় হতাশায় পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা। মূলত সিন্ডিকেট ব্যবসায়ীরা এসব পণ্য মজুত করায় রাতারাতি দাম বাড়ছে বলে জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা।

সরেজমিনে রোববার (২০ এপ্রিল) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা গেছে, পাঁচদিনের ব্যবধানে রসুনের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৫০ টাকা। রসুনের দাম ৭০ টাকা কেজি থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। মোকামগুলোতে উৎপাদন এবং আমদানি স্বাভাবিক থাকলেও দাম হুহু করে বেড়েই চলেছে। অপরদিকে, দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা বর্তমানে রসুন মজুত করতে ব্যস্ত সময় পার করছেন। যার কারণে রসুন আর পেঁয়াজের দাম লাগামহীন বাড়ছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

রসুন কিনতে আসা ক্রেতা আজগর আলী বলেন, লাগামহীনভাবে বাজারে সব পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আদা, রসুন, পেঁয়াজসহ সব ধরনের সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমান প্রশাসনের বাজার মনিটরিং করা দরকার। না হলে বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে না।

হিলি বাজারে সবজি কিনতে আসা হাইবুল শেখ বলেন, ‘বর্তমান অস্থির সবজি বাজার। প্রতিটি সবজির দাম ঊর্ধ্বমুখী। আমি কয়েকদিন আগে মাত্র ৭০ টাকা কেজি হিসেবে রসুন কিনেছিলাম। আজ তা ১২০ টাকা কেজিতে কিনতে হলো।’

হিলি বাজারে পাইকারি রসুন ব্যবসায়ী সাহাবুল হোসেন বলেন, ‘আমরা পাবনা, ফরিদপুর ও নাটোর এলাকা থেকে পেঁয়াজ ও রসুন আমদানি করি। বর্তমানে বড় ব্যবসায়ীরা রসুন গুদামজাত করছেন। এ কারণে আমাদের বেশি দাম দিয়ে রসুন কিনে আনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা