× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন যুবলীগ নেতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৫ পিএম

বিধবার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন যুবলীগ নেতা

নাটোরে বিধবা নারীর সঙ্গে গভীর রাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাছের আলী। এ ঘটনা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরার পর ওই যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে বিয়ে পড়িয়ে দেন এলাকাবাসী।

বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ঘটে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড যুবলীগ সভাপতি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন। 

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে বাছের আলী ও একই গ্রামের  এক বিধবা নারীকে হাতেনাতে ধরে এলাকাবাসী কাজীর মাধ্যমে বিয়ে বিয়ের পড়িয়ে দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি বাছের আলীর বয়স ৫০ বছর হলেও তিনি বিয়ে করেননি। বিগত সময়ে দলের ক্ষমতার দাপট দেখিয়ে এ রকম নানা অপকর্ম করেও পার পেয়ে যেতেন তিনি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, এমন খবর এখনো জানতে পারিনি। খোঁজ নিচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা