× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধায় স্বৈরাচার পতন দিবস পালিত

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৫:১৯ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৭:৫৬ পিএম

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে গাইবান্ধায় শোভাযাত্রা। ছবি : প্রবা

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে গাইবান্ধায় শোভাযাত্রা। ছবি : প্রবা

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে গাইবান্ধায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ‘আমরা ৯০ এর যোদ্ধা’ সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা ৯০ এর যোদ্ধার আহ্বায়ক ও ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সদস্য সচিব বাপ্পী দাস প্রমুখ।

গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক এইচএম এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে এরশাদের ৯ বছরের স্বৈরশাসনের অবসান হয়, মুক্তি পায় গণতন্ত্র। এর পর থেকেই দিবসটি স্বৈরাচার পতন দিবস হিসেবে পালিত হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা