× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ ১৫:৪৯ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫ ১৫:৫০ পিএম

যশোরে ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

যশোর রেলওয়ে জংশনে কমিউটার ট্রেন বেতনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টার পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, লাইনচ্যুত বগিটি রেখে বেলা সাড়ে ১১টার দিকে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি মোংলার উদ্দেশে ছেড়ে যায়। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, আজ সকাল সোয়া ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী কমিউটার ট্রেন যশোর রেলওয়ে জংশনে লাইনচ্যুত হয়।

এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ঘটনার পরপরই রেলের উদ্ধারকারী দল কাজ শুরু করে।

এদিকে রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা