× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দিবিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ১৬:১৪ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৫ ১৬:১৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্দিবিনিময় চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে সিলেট ও খুলনার মব ঠেকাতে সরকার ব্যর্থ, বিএনপির এমন মন্তব্যের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘কিছু ঘটনা ঘটবে। আমরা এর বিরুদ্ধে প্রতিকার নিয়েছি কি না? যে জায়গায় ঘটনা ঘটেছে, আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা