× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর লাগেজে কোটি টাকার স্বর্ণ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ২৩:১৮ পিএম

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর লাগেজে কোটি টাকার স্বর্ণ

শারজা থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় প্রায় ১ কোটি ৭ লাখ টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬-এ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব স্বর্ণ পাওয়া যায়। 

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা বলে তিনি জানান। 

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে বিমানবন্দর কাস্টমস, এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স এবং এনএসআই প্রতিনিধির সমন্বয়ে তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের হ্যান্ডেলের চ্যানেলের ভেতরে, হাতঘড়ির চেইনের মতো করে, মোবাইল ফোনের অ্যাডাপ্টারের মধ্যে এবং এয়ারপডের ভেতরে লুকানো অবস্থায় বিভিন্ন আকারের স্বর্ণবার ও স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

তিনি আরও বলেন, যেহেতু যাত্রী কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই স্বর্ণগুলো নিয়ে এসেছেন, তাই শুল্ক আইন অনুযায়ী সেগুলো জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা